চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা শুরু

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা শুরু
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি: আমার দেশ

চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সভা শুরু হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন