ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একই আদেশে আরো ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনী।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পান মো. মাসুদ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন, শাহবাগ, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেন মাসুদ আলম।
বিগত অন্তর্বর্তী সরকারের সময় নানা দাবিদাওয়া নিয়ে এসব এলাকায় সড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের আন্দোলন হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাপক আলোচনায় আসেন ডিসি মাসুদ আলম। বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


