ভিসা প্রক্রিয়ায় গতিশীলতা আনতে অভিবাসনে ইচ্ছুকদের সুখবর দিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। দুই দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তারা।
রোববার (৩১ মে) দুপুরে মার্কিন দূতাবাসের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন দূতাবাস জানায়, আগামী ১ জুন থেকে এই ঘোষণা কার্যকর করা হবে। সেইসঙ্গে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন ২ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।
দূতাবাস অনুরোধ জানিয়েছে, বিস্তারিত তথ্যের জন্য আমাদের ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’ (ভিসা ক্যাটাগরির নির্দেশিকা) দেখুন এবং ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিজ’ অপশনটি চেক করুন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


