সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোন না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোট আয়োজনে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন।

বিজ্ঞাপন

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে। নির্বাচন নিয়ে আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা সেটা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন