৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নির্দেশনা

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর এমসিকিউ পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে।

বিশেষ নির্দেশনাগুলো হলো- সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই হলে প্রবেশ করতে হবে, সাড়ে ৯টায় হলের মূল গেট বন্ধ করা হবে, এরপর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবেন না; পরীক্ষার হলে প্রবেশের সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী সঙ্গে রাখা যাবে না, কারো কাছে নিষিদ্ধ কিছু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে যেতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যথেষ্ট সময় নিয়ে হলে উপস্থিত হওয়ার জন্যও পরামর্শ দিয়েছে পিএসসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন