আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিজ্ঞাপন

শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ ও দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছে।

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মৃত্যুকালে তিনি স্বামী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন