রিপোর্টার্স ইউনিটির সেমিনারে মাহমুদুর রহমান

রিপোর্টার্স ইউনিটির সেমিনারে মাহমুদুর রহমান

ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনার শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এরমধ্যে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন।

বিজ্ঞাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন্দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- দ্যা ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সদস্য সচিব মিয়া হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন