ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরাম

ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরাম

ফ্যাসিবাদী আমলের মন্ত্রী-এমপিরা ভারতে বসে বাংলাদেশের পোশাক শ্রমিকদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি শ্যামল চক্রবর্তী ও অ্যাডভোকেট আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা সিকদার, মেজর (অব.) আবদুর রউফ, শওকত আমীন, মেহেদী হাসান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি গোয়েন্দা হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করা এবং ভারতে সব ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন