৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটকের রিচার্জ

৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটকের রিচার্জ

আগামী মঙ্গলবার রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের নম্বরে সকল প্রকার রিচার্জ সেবা বন্ধ থাকবে।

টেলিটক তার গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মোবাইলে ইন্টারনেট সেবা প্রদানের আপগ্রেডেশনের কাজ করছে। এজন্য ৬ ঘণ্টা সকল প্রকারের রিচার্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন