শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর ৮০টি স্বর্ণেরবার উদ্ধার কাস্টমস গোয়েন্দারা। রোববার সকালে এতথ্য জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

এ সময় দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের ইকে ০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতায় স্বর্ণের বার লুকিয়ে চোরাচালানের অভিনব কৌশল—কারা জড়িত, কোথা থেকে এলো এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


