আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী মো. সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সদস্যদের ৪২ কোম্পানির ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়াও এদিন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপক (প্রশাসন) হুজ্জত উল্লাহর ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন বিচারক।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪ টি শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়। এসব শেয়ার বেহাত হলে মামলার অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। সেজন্যে এসব শেয়ার অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে গত ১৬ জানুয়ারি এন আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

