কেমন থাকবে বুধবারের আবহাওয়া

কেমন থাকবে বুধবারের আবহাওয়া

আগামীকাল বুধবার সিলেট ও ময়মনসিংহ ছাড়া ঢাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, বুধবার ঢাকায় আবহাওয়া ভালো থাকবে। তবে বিকালের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। ঈদের দিনেও ছিটেফোটা বৃষ্টি ছাড়া ঢাকার আবহাওয়া ভালো থাকতে পারে। বুধবার সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

চলতি জুনে আরও একটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ভারি বৃষ্টিপাত দেখা দিতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে।

দীর্ঘমেয়াদি আবহাওয়া পর্যালোচনা শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জুনে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এছাড়া জুনে দেশের ছয় থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। আবার জুনে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন