এক বছরে কী কী করেছে, বিস্তারিত তুলে ধরল ডাকসু

এক বছরে কী কী করেছে, বিস্তারিত তুলে ধরল ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছর মেয়াদ পূর্তি উপলক্ষ্যে নিজেদের কার্যক্রম ও জবাবদিহিতার তথ্য দিয়েছেন ডাকসুর নির্বাচিত নেতারা। বৃহস্পতিবার ডাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ডাকসুর অন্যান্য নির্বাচিত নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

DUCSU_Ek_Bochor_Protibedon_Bangla

ডাকসুর নেতারা জানান, তারা দায়িত্ব পালনকালে পরিবহন, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষার্থীদের আইনি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করেছেন। একই সঙ্গে প্রশাসন ও সরকারের অসহযোগিতার কারণে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও দাবি করেন তারা।

অনুষ্ঠানে ভিপি আবু সাদিক কায়েম বলেন, দায়িত্ব পালনকালে পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও সেবার পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচটি নতুন হল ও ১০টি ভবন নির্মাণ, শাটল সার্ভিস চালু, মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় মসজিদ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির পাশাপাশি ড্রাইভিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এক বছরে ৪০০-এর বেশি শিক্ষার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন হলে ছারপোকা ও মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হল সংস্কারের জন্য বাজেটও আদায় করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন