সংসদ অধিবেশনে শুরুতেই চমক

স্টাফ রিপোর্টার

সংসদ অধিবেশনে শুরুতেই চমক

সংসদ অধিবেশনের শুরুতে আজ সবচেয়ে বড় চমক হচ্ছে ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা। বয়সে তরুণ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি ডেপুটি স্পিকার হলেন। কিছুক্ষণ আগে অধিবেশনে সভাপতিত্বকারী ড. খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম উচ্চারণ করামাত্র চমকের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এর আগে বিদায়ি সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার জন্য সাবেক মন্ত্রী ও একাধিকবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।

তিনি আসন গ্রহণ করার পর প্রারম্ভিক বক্তব্য শেষে স্পিকার হিসেবে ছয়বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নাম ঘোষণা করেন। প্রস্তাব ও সমর্থনের পর সর্বসম্মতিক্রমে তিনি স্পিকার নির্বাচিত হন।

এর পরই ডেপুটি স্পিকারের নাম ঘোষণার প্রস্তাব ও সমর্থনের পর সর্বসম্মতিক্রমে তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নেত্রকোণা থেকে নির্বাচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তারেক রহমানের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...