বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পুলিশ সদর দপ্তর থেকে এ আইজি মিডিয়া ইমামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধির সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধিতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদেরকে অবহিত করেন।
এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

