আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময়সীমা বাড়ল

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময়সীমা বাড়ল

রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় এক ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছি। কমপক্ষে ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই সময় বাড়িয়েছি।

এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায় এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি। এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে।

এর আগে নির্বাচন কমিশন মার্চে নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল। তার সর্বশেষ মেয়াদ ছিল আজ পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন