মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানায় ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


