জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়োগের লিখিত পরীক্ষার সিলেবাস থেকে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়টি বাদ দেওয়ার সুপারিশের প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণিত সমিতি।
রোববার এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবশ্বের মোমেনকে স্মারকলিপি দিয়েছে সমিতি।
বাংলাদেশ গণিত সমিতির সভাপতি এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সকালে পিএসসি সচিবালয়ে স্মারকলিপি জমা দেয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএসসির সদস্য অধ্যাপক ড. মো. শরীফ হোসেন এবং বাংলাদেশ গণিত সমিতির পক্ষে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান, ড. অমূল্য চন্দ্র মন্ডল, ড. মাহাতাব উদ্দিন আহমেদ, রায়হানা তসলিম, মো: রফিকুল ইসলাম ও কাজী খায়রুল বাসার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

