সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে। জানা গেছে, বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টি বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে গতকাল শনিবার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

