চামড়া শিল্পের সংকট নিরসনে গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা

চামড়া শিল্পের সংকট নিরসনে গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা

চামড়া শিল্পের সংকট নিরসনে কারিগরি পদক্ষেপসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা, প্রচলিত সংবাদ ও প্রত্যাশিত রিপোর্টিংয়ে সাংবাদিকের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এ সময় চামড়া শিল্পের সংকট নিয়ে নিবন্ধ উপস্থাপন করেন কর্মশালার পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু সাদেক। আলোচনায় আরও অংশ নেন- সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম, পরিচালক ড. মারুফ নাওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মুত্তালিব এবং চামড়া গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক কর্মকর্তা আবুল কাশেম আজাদ।

বিজ্ঞাপন
397

কর্মশালায় বক্তারা এতিমখানাগুলোতে বিনা সুদে অর্থায়ন পূর্বক চামড়া সংগ্রহে উদ্ভাবনী বিজনেস মডেলের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় টেকসই উন্নয়ন প্রচার পরিবেশ বান্ধব চামড়া শিল্প গড়ে তোলার জন্য আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরা, অর্থনৈতিক বিশ্লেষণ ও গবেষণা প্রকাশ ইত্যাদি বিষয়ে গণমাধ্যম কর্মীগণ রিপোর্ট করতে বক্তারা উৎসাহিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মাহবুবা ফারজানা, চামড়া শিল্পের উন্নয়ন ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে ও চামড়া শিল্পের প্রকৃত সংকট ও সম্ভাবনা বিশ্লেষণ করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

01

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহাম্মদের সভাপতিত্বে এবং উপ-পরিচালক সুমনা পারভীনের সঞ্চালনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, চামড়া গবেষণা ইনস্টিটিউট, হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাগণ, যশোর রাজশাহী, খুলনা, সিলেট, শরিয়তপুর, মৌলভীবাজার, নাটোর, নড়াইল, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে অনুসন্ধানী সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন