মাধ্যমিকের পরীক্ষার সূচি পরিবর্তন, মাউশির নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার

মাধ্যমিকের পরীক্ষার সূচি পরিবর্তন, মাউশির নতুন নির্দেশনা
ফাইল ছবি

মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি’র পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পিছিয়ে আগামী ১ জুলাই বুধবার থেকে শুরু হয়ে ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

আদেশটি সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ-বার্ষিক এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা নতুন এই সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...