আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ-এর যুগ্ম-সম্পাদক পদে ফিরলেন এম আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার

আমার দেশ-এর যুগ্ম-সম্পাদক পদে ফিরলেন এম আবদুল্লাহ

আমার দেশ-এর যুগ্ম-সম্পাদক পদে পুনরায় যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ। একইসঙ্গে তিনি পত্রিকাটির চিফ রিপোর্টারের দায়িত্বও পালন করবেন। গত বৃহস্পতিবার এম আবদুল্লাহ পত্রিকাটির যুগ্ম সম্পাদক হিসেবে লিয়েন ছুটি শেষে যোগদান করেন এবং শনিবার তাকে চিফ রিপোর্টারের অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয়।

এম আবদুল্লাহ ২০০৭ সাল থেকেই আমার দেশ-এর সঙ্গে সম্পৃক্ত আছেন। এর আগে তিনি জাতীয় দৈনিকটির বিশেষ প্রতিনিধি ও সিটি এডিটরের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে সাংবাদিকতা পেশায় যোগ দিয়ে এম আবদুল্লাহ দৈনিক ইনকিলাবে ১৭ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

চব্বিশের আগস্ট পরবর্তী সময়ে আমার দেশ-এর নতুন করে আত্মপ্রকাশ হলে এম আবদুল্লাহকে যুগ্ম-সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে তিনি বিনা বেতনে লিয়েনে ছুটি নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ দেন। সম্প্রতি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে তার চুক্তির অবসায়ন হলে এম আবদুল্লাহ তার পূর্বের কর্মস্থল আমার দেশ-এ যোগ দেন।

অন্যদিকে, গত বুধবার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের নতুন এমডি হিসেবে যোগ দেন আমার দেশ এর চিফ রিপোর্টার বাছির জামাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন