বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেবে ইতালি

বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেবে ইতালি

বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় এ বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের দেশের শ্রমিকরা বেশ দক্ষতার সঙ্গে ইতালিতে কাজ করছেন। নিয়োগকর্তারা তাদের কাজে বেশ খুশি। এ জন্য ইতালি বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি শ্রমিক কাজ করছে ইতালিতে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে এ বিষয়ে বলেছেন, আমাদের শ্রমিকরা যাতে বৈধ ভিসা নিয়ে সে দেশে যায়। অনেক শ্রমিক লিবিয়া বা অন্য কোনো দেশের ভিসা নিয়ে সাগরপথে অবৈধভাবে ইতালিতে যায়। স্বাভাবিকভাবে সেখানে আমাদের বেশকিছু শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন বলে তিনি জানিয়েছেন। আমি ওই শ্রমিকদেরও বৈধ করে নেওয়ার জন্য অনুরোধ করেছি।

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভবিষ্যতেও যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে তারা ছাড় পাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন