ক্যাপস্টোন ফেলোদের মাঝে সেনাপ্রধানের সনদ বিতরণ

ক্যাপস্টোন ফেলোদের মাঝে সেনাপ্রধানের সনদ বিতরণ

ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫/১-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এ সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২০ এপ্রিল ক্যাপস্টোন কোর্সটি শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি ক্যাপস্টোন ফেলোদের মাঝে সনদপ্রত্র বিতরণ করেন।

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ ৩২ জন ফেলো এ কোর্সে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের অন্যতম প্রধান প্রশিক্ষণ কর্মসূচি ‘ক্যাপস্টোন কোর্স’ কৌশলগত সচেতনতা বৃদ্ধি, মননশীল চিন্তাভাবনার বিকাশ, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করছে।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজটির অনুষদ সদস্য, স্টাফ অফিসার এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন