বিপ্লব-সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিপ্লব-সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চাকরি থেকে বরখাস্ত হওয়া ৬ পুলিশ কর্মকর্তা হলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন