রাজধানীর ডেমরায় চাঞ্চল্যকর দলবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ডেমরার আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মিয়া (২০), আল আমিন হোসেন ওরফে বাবু (২০), মো. মিলন (২৪) ও মো. সাজু (২৫)।
থানায় সূত্রে জানা যায়, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় একটি মামলা রুজু হয়। ভিকটিম ডেমরা থানা এলাকার একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করে। ফেসবুকের মাধ্যমে গ্রেপ্তারকৃত সোহাগের সাথে ভিকটিমের পরিচয় ও পরবর্তীতে কথাবার্তা হয়। সোহাগ গত ১৩ জানুয়ারি বিকেলে ভিকটিমকে দেখা করা জন্য বলে। দেখা করার জন্য গেলে সোহাগ ভিকটিমকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে। এক পর্যায়ে ডেমরা থানাধীন লালশাহ মাজার রোড ভার্জিন বেকারীর গলির একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে দুই ঘণ্টা আটকে রেখে সোহাগ ও তার বন্ধুরা মিলে ভিকটিমকে দলবদ্ধ ধর্ষণ করে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।ভিকটিমকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

