জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

বিজ্ঞাপন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে বিভিন্ন নির্বাহী পদে ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।

বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে আব্দুল আলিম উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মোয়াজ্জেম হোসেনকে উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী এবং মাফিজুল ইসলামকে তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

এ ছাড়া জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ, সভাপতির কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে জাইমা রহমানসহ ছয় বাংলাদেশি কর্মকর্তা যুক্ত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন