মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে লেখক সোহেল হাসান গালিবকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল।
বুধবার ক্যাম্পাসে ইসলামী মূল্যবোধ প্রচারে সংগঠনটি এক বিবৃতিতে এই দাবি তুলেন।

সম্প্রতি ইডেন কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক ও নায়েমের প্রশিক্ষক সোহেল হাসান গালিব তার নিজস্ব ফেসবুক পোস্টে মহানবী (সা.) কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবিপ্রেমী সকল শিক্ষার্থীদর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ইডেন কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক ও নায়েমের প্রশিক্ষক সোহেল হাসান গালিব তার ফেসবুক পোস্টে আমাদের হৃদয়ের স্পন্দন সর্বকালের শ্রেষ্ঠ মানব প্রিয় নবী (স.)-এর প্রতি কটূক্তি করার চরম ধৃষ্টতা দেখিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, নবী (স.)-এর শানে এমন কোনো ধরনের অবমাননা বা কটূক্তি কোনোভাবেই বরদাশত করা হবেনা।
এতে আরো উল্লেখ করা হয়, সরকার ও প্রশাসনের নিকট সোহেল হাসান গালিবের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ করার সাহস না পায়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

