হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কোনও শিশুর হাম শনাক্ত হয়নি। এসময়ে সারা দেশে আরও এক হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৪ জনের।

কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৬৫ দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে।

একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে। অবশ্য আক্রান্তদের মধ্যে সুস্থতার হারও আশাব্যঞ্জক। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩৬ জন এবং এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৯৮০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন