আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারি ৬ কোটি টাকা আত্মসাৎ নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

স্টাফ রিপোর্টার

সরকারি ৬ কোটি টাকা আত্মসাৎ নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

ছয় কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব), লালমনিরহাট গণপূর্ত বিভাগ (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা) ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের 'অনাবাসিক ভবন' খাতে কাজ (W-1) প্যাকেজের সিভিল কাজ DPP বা RDPP বা HOPE এর অনুমোদন ব্যতিরেকেই বিধি-বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক ১(এক) টি প্যাকেজকে ৮ (আট) টি প্যাকেজে বিভাজন করে ইজিপি-এর মাধ্যমে টেন্ডারি আহ্বান করে ছয় কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা খরচ করেছে।

বিভাজিত ৮টি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। এসকল কাজে (W-1) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান NDEL (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য ৮ (আট)টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১.৯৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে ও কাজ ব্যতিরেকে বিল পরিশোধ করা হয়েছে। যা সরকারী অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি।

সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯(১) অনুযায়ী ৩/০২/২০২৬ তারিখ হতে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন