আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বাংলাদেশি এজেন্ট আজিজ ও উৎপল গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বাংলাদেশি এজেন্ট আজিজ ও উৎপল গ্রেপ্তার

আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাংলাদেশি এজেন্ট উৎপল পাল ও মো. আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারে এজেন্ট হিসেবে কাজ করতেন আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল। আর দেশের সম্পদ দেখাশোনা করতেন ওই গ্রুপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজ। বুধবার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তাদের চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার ইম্পেরিয়াল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আব্দুল আজিজ দুদকের এজাহারভুক্ত আসামি ও আরামিট পিএলসির এজিএম উৎপল পাল নতুন করে মামলায় অন্তুর্ভুক্ত হতে যাচ্ছেন।

গত ২৪ জুলাই চট্টগ্রাম জেলা কার্যালয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। মামলায় ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...