এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তরুণ প্রজন্ম দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই প্রত্যাশা। তরুণদের রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে ওঠার আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেন সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন