নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক

নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে পাকিস্তান থেকে ৪০ জন সাংবাদিক ঢাকায় এসেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

বিজ্ঞাপন

হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিত্বকারী ৪০ সদস্যের একটি সাংবাদিক দল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ও কাভারেজের জন্য বাংলাদেশে এসেছে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তান হাউসে সফররত সাংবাদিকদের স্বাগত জানান। এ সময় তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন