সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আয়োজিত ভোজে অংশ নিয়েছেন ভিআইপি মেহমানগণ।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মাঠে অনুষ্ঠিত এ ভোজে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেন,ল’রিপোটার্স ফোরাম নেতৃবৃন্দ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ঐতিহ্য অনুযায়ী বার চলতি সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ ভোজের আয়োজন করেন। তিনি বিএনপি চেয়ারপারসনেরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

