মধ্যরাতে হঠাৎ স্লোগানে মুখর শাহবাগ

মধ্যরাতে হঠাৎ স্লোগানে মুখর শাহবাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই দেশবাসীর চোখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে হঠাৎ করে রাত সোয়া ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রবেশের রাস্তাটি স্লোগান স্লোগানে মুখর হয়ে উঠে। একদিকে ‘নারায়ে তাকবীর’ অন্যদিকে ‘জ্বালো জ্বালো’।

একদিকে ছাত্রশিবির, অন্যদিকে ছাত্রদল

বিজ্ঞাপন

মুখরিত হয়ে ওঠে এই দুই দলের কর্মীদের স্লোগানে। এদিকে উপস্থিত কেউ কেউ বলছেন, নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার পরই শাহবাগ উজ্জীবিত হয়ে ওঠে। ‘নারায়ে তাকবীর’ শ্লোগান ধরেন উপস্থিত নেতাকর্মীরা। স্ট্যাটাসে ইলিয়াস লিখেন ‘আলহামদুলিল্লাহ, সমর্থিত প্রার্থী ভিপি এবং জিএস দুটি পদে জয়লাভ করেছে কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি’। এরপর ৫-৬ মিনিট স্লোগান দেন ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

অন্যদিকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নেওয়া ছাত্রদল নেতা-কর্মীরা স্লোগান দেন ‘সবার সেরা পরিষদ আবিদ-হামিম পরিষদ। ‘জিয়া-খালেদা’ সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন