নির্বাচনী বছরে ১ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে ইসি

নির্বাচনী বছরে ১ হাজার কোটি টাকা বেশি  বরাদ্দ পাচ্ছে ইসি

চলতি অর্থবছরে সংসদ নির্বাচনসহ অন্যান্য খাতে নির্বাচন কমিশনের (ইসি) দুই হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সরকার পরিচালনায় দুই হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ ও আর উন্নয়ন খাতে ২২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

গত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় চলতি বছরে ১ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দিয়েছে। গতবার ইসির জন্য বরাদ্দ ছিল ১ হাজার ১৪১ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকা।

বিজ্ঞাপন

বাজেটে যে খাতগুলো সুনির্দিষ্ট করা হয়েছে, দুটি সিটি করপোরেশন নির্বাচন, চারটি পৌরসভা সাধারণ নির্বাচন, ১০টি উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন, ১০টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপ-নির্বাচন।

কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ, পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র বিতরণ, শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ।

আরো রয়েছে, এনআইডি সিস্টেমের অডিট ও ডকুমেন্টেশন, প্রবাসীদের নিবন্ধনকরণ ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ, এনআইডি মিনি আর্কাইভ স্থাপন, প্রয়োজনীয় সাইবার সেন্সর সিস্টেম স্থাপন, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই/শনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন