বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ ওরফে রবিন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে আল আমিন (১৯)।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানা পুলিশ জানায়, সদরঘাট ভিআইপি গেইটের সামনে পাকা রাস্তায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে শলাপরামর্শ করছে। এ সময় পুলিশ ফাঁড়ির টহল টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চাকু ও একটি খুর উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

