ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ফাইল ছবি

ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

কারারক্ষীরা জানিয়েছেন, গত ৩০ সেপ্টেম্বর কারাবন্দি শাহিন আলম অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়।

তার হাজতি নং ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সেলিম হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন