মির্জা তারেক আহমেদ বেগ ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি ও মো. মাসুদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই দুই কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
বিজ্ঞাপন
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যরা তাদের সভাপতি ও সম্পাদক পদে দুই বছরের জন্য নির্বাচিত করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন ও এসপি কামারুম মুনিরা। অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি পরবরর্তী সময়ে ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

