নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.
এম সাখাওয়াত হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ অকাতরে
জীবন দিয়েছে। আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে তা বৃথা যেতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।
শুক্রবার খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী- ২০২৫ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, শিপিং এজেন্টসহ সবার প্রয়োজনে আবার মোংলা পোর্টের অফিস খুলনা শহরে ফিরিয়ে আনতে হবে। মোংলা পোর্টকে বাঁচিয়ে রাখা ও আরো কার্যকর করার দায়িত্ব
সকলের। এখানে কনটেইনার টার্মিনাল নির্মাণ না হলে বন্দরটির পূর্ণ বিকাশ হবে
না, এক্ষেত্রে উদ্যোগ নেয়া হচ্ছে। ট্যারিফ কমিয়ে আমদানিকারকদের বন্দর ব্যবহারে আরো
আগ্রহী করে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো:
রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার
মো: জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজের প্রাক্তন
শিক্ষার্থী সাবেক এমপি নজরুল ইমলাম মঞ্জু এবং সাবেক শিক্ষার্থী ও জাতীয় গুম সংক্রান্ত
কমিশন অব ইনকোয়ারির সদস্য নূর খান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মো. আনিছুর রহমান সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মো: তরিকুল ইসলাম জহীর।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

