দীর্ঘ নয় বছর পর ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। সাধারণ সম্পাদক করা হয়েছেন তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা। শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় এ কমিটি গঠন করা হয়।
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এর মধ্যে ডিটিসি ট্যাক্স ক্যাডার মানসুর আলী প্রধান নির্বাচন কমিশনার এবং সদস্য হিসেবে সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব আবিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব, পরিকল্পনা কমিশন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু নতুন সভাপতি কমিটির নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় জানান, এই কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করবে। আর সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান,বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আমরা কোন বৈষম্যকে প্রশ্রয় দিব না।
নব-নির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

