প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫ কোম্পানির আলোচনা ফলপ্রসূ হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫ কোম্পানির আলোচনা ফলপ্রসূ হয়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, প্র‘ধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫ কোম্পানির প্রতিনিধিদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কার্যকর অলোচনা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ আমরা গড়তে যাচ্ছি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশপ।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইর মতো কূটনীতিক ও বিজনেস কাউন্সিল সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন