রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সালকে স্ট্যান্ড রিলিজ

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সালকে স্ট্যান্ড রিলিজ

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে দ্রুত ঢাকায় ফিরতে বলা হয়েছে। দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) নিয়াজ মোর্শেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার মো. নিয়াজ মোর্শেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদ সরকারের রীতিনীতি ভঙ্গ করে ফেসবুক একটি পোস্ট করেন।

এ ছাড়া ফয়সাল আহমেদের বিরুদ্ধে একজন নারী সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির অভিযোগ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন