বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম আজকের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভিতরে আহত অথবা নিহত কোন শিক্ষার্থী নেই। ফায়ার সার্ভিস থেকে রাত সাড়ে ৮ টায় জানানো হয়, এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে ১১৬ জনকে। এদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কা জনক। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষ নিয়ে গেছে বিমান বাহিনীর একটি দল।

বিজ্ঞাপন

উদ্ধার অভিযানের বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে আর কোন আহত শিক্ষার্থী নেই। হতাহতদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কিছু সিএমএইচে এবং বাকিদের জাতীয় প্লাস্টিক এন্ড বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে বিমান বাহিনীর টিম ঘটনাস্থলে উদ্ধার কাজের পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন। ঘটনাস্থলে সিআইডি টিম মোতায়ন থাকছে। আগামীকাল উদ্ধার কাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলে সিআইডি টিম তাদের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে।

ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মূল গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সশস্ত্র পাহারায় রয়েছেন।

জানা গেছে, চার প্লাটুন পুলিশ মোতায়েন থাকবে। মাইলস্টোন কলেজের ভিতরে এক প্লাটুন, গেইটে আরেক প্লাটুন এবং কলেজের দিকে ঢোকার মুখে মূল রাস্তায় বাকিরা দায়িত্ব পালন করবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক পাহারায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন