রাজধানীতে খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

স্পোর্টস রিপোর্টার

রাজধানীতে খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খেলাফত মজলিস। শুক্রবার রাজধানীর উত্তরা আজমপুরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল।

এ সময় তিনি বলেন, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর ছয়টি স্পট থেকে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সামর্থ্যবানদের উচিত রাজধানীসহ সারাদেশে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো।

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার ও সেক্রেটারি মাওলানা আজিজুল হকসহ নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: