আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ

পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলেন শিক্ষকরা। এসময় মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাঁধা দিলে আন্দোলনকারীরা তা অতিক্রম করে। এতে প্রথমে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে আটকাতে ব্যর্থ হলে পরবর্তীতে লাঠিচার্জ করে।

987

এসময় আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী বলেন, ‘আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। আমরা মিছিল করে যমুনার দিকে যাচ্ছিলাম কিন্তু আমাদের পানি (জলকামান) মারা হলো। এতো বৈষম্য কেন? সরকার যদি যথাযথ ব্যবস্থা করতো তাহলে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না।’

এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন বলেন, ‘সারা বাংলাদেশের তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বৈষম্যের শিকার হচ্ছে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠির দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৬ ফেব্রুয়ারি থেকে আমরা অবস্থান করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন