সংসদে প্রধানন্ত্রী

প্রধানমন্ত্রীর চেয়ার আরামদায়ক নয়, তপ্ত আগুনের মতো

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর চেয়ার আরামদায়ক নয়, তপ্ত আগুনের মতো
ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর চেয়ার দেখলে মনে হয় এখানে বসতে আরাম, কিন্তু বসলে তপ্ত আগুনের মতো তাপ লাগে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে শহীদদের স্মরণ করেন।

তিনি বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে। সেই সঙ্গে স্মরণ করছি যারা ১৩ সালের ৫ মেতে শহীদ হয়েছেন তাদেরকে।

এর আগে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমি সব অন্যায়ের বিচার চাই। যারা আমাদের ওপর অবিচার করেছেন তাদের বিচার চাই। সেই সঙ্গে ওসমান হাদি হত্যারও বিচার চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন