যুবকদের নিয়ে রাজনীতিকদের ভাবতে হবে: মির্জা গালিব

যুবকদের নিয়ে রাজনীতিকদের ভাবতে হবে: মির্জা গালিব

হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেন, রাজনীতিতে বিচার বিভাগ ও সংবিধানকে গুরুত্ব না দিলে আবার সেই ফ্যাসিস্ট ফিরে আসবে। এমন স্বৈরতন্ত্রের জন্য তো কেউ শহীদ এবং আহত হয় নেই।

তিনি বলেন, যুবকদের ভাবনা কি তা রাজনীতিক ব্যক্তিদের ভাবতে হবে। নিম্নকক্ষ ও উচ্চকক্ষের মধ্যে ঐকমত্য হতে হবে। ইকোনমিক রিফোর্মেশন করতে হবে,যাতে ফেল করা ছাত্রও ছোট ব্যবসা করতে পারে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন মহলের স্টেকহোল্ডার, শহীদ পরিবারের সদস্য, আহত ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আব্দুর রব।

প্রবন্ধ পাঠ করেন নর্দান ইউনিভার্সিটির প্রভাষক, ড. একরাম উদ্দিন সুমন।

বিশেষ অতিথি ছিলেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুর রহিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাবের সভাপতি রায়হান পাটোয়ারী, ক্যাম্পাস মিররের সম্পাদক আ ফ ম মশিউর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাজী ইমাম হোসাইন। রেভ্যুলেশন ওয়াচের প্রধান সমন্বয়কারী আশরাফুল ইসলাম নিঝুম। জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল সায়মুন হাসানী, শহীদ পারভেজ শাকিলের বাবা। আহতদের মধ্যে থেকে গোলাম রাব্বি, সাঈম, তানযিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়কদের মধ্যে মুনিম, সালাহউদ্দিন শুভ, আরমান ও তালহা।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুর রব বলেন, আমরা বিভাজন মুক্ত বাংলাদেশ চাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে সরকারকে কাজ করতে হবে। এবং বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গণহত্যার বিচারে সরকারকে মনোযোগী হতে হবে।

বিষয়ভিত্তিক আলোচনা করেন, প্রাইভেট ইউনিভার্সিটির শহীদ শাকিলের বাবা।

প্রাইভেট ইউনিভার্সিটির আহতদের মধ্যে থেকে গোলাম রাব্বি, সাঈম, তানযিল বক্তব্য রাখেন।

তারা বলেন, প্রতিদিন আন্দোলনে যাওয়ার আগে নামাজ পড়ে বের হতাম। আবার ঘরে ফিরব কিনা জানতাম না। শহীদ হওয়ার ইচ্ছা নিয়েই আন্দোলনে গিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়করা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ছাত্রশিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহিদুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন