আমার দেশ সম্পাদকের মায়ের সুস্থতা কামনায় দোয়া

আমার দেশ সম্পাদকের মায়ের সুস্থতা কামনায় দোয়া

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা মাহমুদা বেগমের সুস্থতা কামনা করে সোমবার আমার দেশ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমার দেশ পরিবারের সদস্যরা এই দোয়ায় শরিক হন। তারা অধ্যাপিকা মাহমুদা বেগমের দ্রুত অরোগ্য কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

মাহমুদা বেগম বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সকালে হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয়েছে। গত এক সপ্তাহে তাকে তিন ব্যাগ রক্তও দেওয়া হয়েছে। তার ইলেক্টোলাইট ইমব্যালেন্স শনাক্ত হয়েছে। ইনফেকশনও ধরা পড়েছে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও চলছে। বর্তমানে তিনি প্রফেসর ডা. ওমর ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ডা. তানভীর ও ডা. মনিরুজ্জমান নিবিড়ভাবে তাকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

বিজ্ঞাপন

Prayer

অধ্যাপিকা মাহমুদা বেগম নারায়ণগঞ্জের মরগান স্কুলে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে সরকারি কলেজে বাংলার অধ্যাপক হিসেবে দাউদকান্দি হাসানপুর কলেজ, ময়মনসিংহের গফরগাঁও কলেজ, চট্টগ্রাম কলেজ, বি.বাড়িয়া কলেজ এবং সর্বশেষ ঢাকার তিতুমীর কলেজে শিক্ষকতায় সম্পৃক্ত ছিলেন।

বাদ আসর আমার দেশ’র প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলে সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার দেশ’র সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, উপ-প্রধান প্রতিবেদক বাছির জামালসহ অন্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন