যাত্রী অধিকার দিবস আজ (শনিবার)। দেশে সপ্তম বারের মতো পালিত এ দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে—‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই।’ যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, সড়ক দুর্ঘটনা, গণপরিবহনে অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর দিবসটি পালিত হয়।
২০১৯ সাল থেকে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিবসটি পালনের ঘোষণা দেয়। এ উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।
যাত্রী কল্যাণ সমিতি আজ সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সমাজের বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধ এবং যাতায়াতের নিরাপত্তা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। অন্যান্য খাতের সংস্কারের মতো পরিবহন খাত নিয়েও সংস্কার কমিশন গঠন করে ব্যবস্থা নেওয়া দরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

